২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে সক্রিয় এমন এনজিওগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: মান্নান ভূঁইয়া

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূইয়া সোমবার সংসদে বলেছেন, দেশের যেসব বেসরকারি সংস্থা রাজনীতিতে সক্রিয় রয়েছে কিংবা ধর্মীয় চেতনা বিরোধী কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

মান্নান ভূইয়া বলেন, দেশে কিছু কিছু এনজিও রাজনীতির সাথে জড়িত এবং ধর্ম-বিরোধী কর্মকা- চালিয়ে যাচ্ছে বলে অবিযোগ রয়েছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করেন, যদি কোন এনজিও’র বিরুদ্ধে এমন অভিযোগ প্রমানিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

জামাতে ইসলামির আইন প্রণেতা আবু সাইদ মোহাম্মদ শাহাদত হোসেনের এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, প্রশিকার বিরুদ্ধে এ ধরণের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সম্পন্ন হয়েছে, তদন্ত প্রতিবেদন পেশ করার পর এনজিওটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।