২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার পশু অধিকার কর্মীরা চিড়িয়াখানা উচ্ছেদের দাবি জানিয়েছে

কলকাতা ভিত্তিক একটি পশু অধিকার গ্রুপ নগর এলাকা থেকে জুওলজিকাল পার্ক ও চিড়িয়াখানা উচ্ছেদের দাবির পক্ষে তাদের আন্দোলনে আন্তর্জাতিক সমর্থন লাভ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

মেনেকা গান্ধীর প্রতিষ্ঠান পিপল ফর অ্যানিমেল (পিএফএ) এর সহযোগী সংগঠন দ্য কমপেশনেট ক্রুসেডার্স ট্রাস্ট (সিসিটি) সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত দ্বিবার্ষিক পশুকল্যাণ সম্মেলন ‘এশিয়া ফর অ্যানিমেল’ এ কলকাতার প্রতিনিধি হিসেবে অংশ নেয়।

সম্মেলনে এশিয়ার ২০ টি দেশের প্রায় দুইশ’ প্রতিনিধি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিনিধিরা নগর এলাকায় অবস্থিত চিড়িয়াখানার বিরুদ্ধে তাদের আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। উল্লেখ্য, সিঙ্গাপুরে পৃথিবীর বৃহৎ চিড়িয়াখানাগুলোর একটির অবস্থান।

সিসিটি’র দেবাশিষ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, বিনোদনের কেন্দ্রবিন্দু হিসেবে চিড়িয়াখানা গড়ে তোলার বিরুদ্ধে আমাদের অবস্থান। ১৯৯৮ সালে কলকাতা হাইকোর্টে আমরা এ ব্যাপারে একটি মামলা দায়ের করি। কলকাতা হাইকোর্ট আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পশুদের আরও যতœ নেওয়া এবং তাদের জীবনমানের উন্নতি সাধনের নির্দেশ দেন।

ভারতীয় চিড়িয়খানা আইনে পশুদের যতদূর সম্ভব প্রাকৃতিক পরিবেশে রাখার শর্ত আরোপ করা হয়েছে। কিন্তু অধিকাংশ চিড়িয়াখানায় পশুদের পিঞ্জরের মধ্যে গাদাগাদি অবস্থায় রাখা হয়।

সিসিটি বলেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুর্বল ও রুগ্ন পশুদের প্রদর্শনের মাধ্যমে আইন লঙ্ঘন করছে।