২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় চরমপন্থি ক্যাডার আইজ্যা নিহত

খুলনার দৌলতপুর থানার আড়ংঘাটা বাইপাস সড়কের কাছে থেকে পুলিশ শনিবার সকালে চরমপন্থি সন্ত্রাসী আজিজুর রহমান আইজ্যার লাশ উদ্ধার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 04:46 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আড়ংঘাটা বাইপাসের ক্রসিংএ সকাল আটটায় বিপ্লবী কমিউনিষ্ট পার্টির প্রধান শৈলেনের সহযোগী আজিজুর রহমান আইজ্যার লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ সূত্র জানায়, প্রতিপক্ষের গুলিতে আজিজুর রহমান ওরফে আইজ্যা নিহত হয়েছে। তার মাথার বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। 

নিহত আইজ্যা দৌলতপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, পুলিশ তাকে ধরে নিয়ে গুলি করে ওই স্থানে ফেলে রেখেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।