২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড স্থাপনে বিশালাকৃতির হামবার্গার

একবার চিন্তা করে দেখুন, শুধুমাত্র রেকর্ড গড়ার জন্য কানাডার এক রেস্তোরা মালিক দশ কেজি ওজনের এক বিশালাকৃতির বার্গার তৈরি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 03:18 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

১০ কেজি (প্রায় ২১ পাউন্ড) ওজনের এই বার্গারটির আড়াআড়ি  ৩৪ সেন্টিমিটার এবং উচ্চতায় পাঁচ সেন্টিমিটার।

কানাডার কিংস্টোনের ইস্টার্ন ওন্টারিও শহরের এক রেস্তোরা মালিক রেকর্ড ভাঙ্গার অভিলাষে এই বিশালাকৃতির বার্গারটি তৈরি করে।

ইয়ানস কিচেন এবং সোডা সোপ্পার মালিক ইয়ান সারফিন জানান, সম্প্রতি পেনসেলভেনিয়ার একটি রেস্তোরায় প্রদর্শনীতে তিনি আশা প্রকাশ করে বলেন এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙ্গেছে।

এর আগে নির্মিত রেকর্ড করা বার্গারের ওজন ছয় দশমিক ৭৫ কেজি। ওই বার্গরটি যুক্তরাষ্ট্রে নির্মিত হয়। 

সারফিন বলেন, ১৮ ইঞ্চি বর্গাকৃতির বনে এক পাউন্ড পনির, এক পাউন্ড পেঁয়াজ, এক পাউন্ড কাসুন্দি, দুই পাউন্ড টমেটো এবং পাঁচ কাপ সস রয়েছে। সব কিছু মিলিয়ে বার্গরটির ওজন দাঁড়িয়েছে ৩০ থেকে ৩৫ পাউন্ড।

সারফিন জনান, তার নির্মিত স্ফিতাকার বার্গারটি ২০ থেকে ২৫ জনকে খাওয়ানো সম্ভব। এটি ১০০টি কোর্য়াটার পাউন্ড বার্গারের সমান

তিনি ঘোষণা দিয়ে বলেন, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে ব্যক্তি বার্গারটি খেয়ে উঠতে পারবে তার কাছ থেকে কোন অর্থই নেয়া হবেনা।

তিনি আরও বলেন,ক্ষুধার্ত নেকড়ের মত দু’জন ব্যক্তির পক্ষে এটা  পাঁচ ঘন্টার মধ্যে করে খেয়ে সাবাড় করা কখনও সম্ভব নয়।

প্রদর্শনীর পর সাফারিন জানান, বার্গারটি মেন্যু হিসেবে ইয়ানস কিচেনে রাখার পরিকল্পনা তার রয়েছে এবং ৪৮ ঘন্টার নোটিসে যে কেউ ৯৯.৯৯ ডলারের বিনিময়ে এটা ক্রয় পরবেন।