২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

গাজীপুর সদরের নলজানিতে ঢাকা-গাজীপুর সড়কে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছে। আহতদের দুজনের অবস্থা আশংকাজনক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

একটি ট্রাক এবং অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন-চান্দনা দিঘীরচালা এলাকার রাশেদা বেগম (৩৫) এবং শ্রীপুরের মুলাইদের জমির উদ্দিন (৫০)। গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরা মারা যায়। চিকিৎসাধীন অন্যদের মধ্যে দিঘীরচালার মালেকা খাতুন (৩৫) এবং তার মেয়ে আমেনা খাতুনের (১৩) অবস্থা আশংকাজনক। বাকী দুজনের নাম পাওয়া যায়নি।

দুর্ঘটনাস্থল থেকে চালকসহ ট্রাক ও অটোরিকশাটি উধাও হয়ে যায়। পুলিশ ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।