ইবিতে পিএইচডি ডিগ্রী জালিয়াতির অভিযোগে ৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেয়ার সিদ্ধান্ত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রী জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত একজন অধ্যাপক ,পরীক্ষা নিয়ন্ত্রক ও একই অফিসের শাখা কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, অভিযুক্ত ইংরেজী বিভাগের অধ্যাপক শাহীনুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক আমজাদ হোসেন ও শাখা কর্মকর্তা আরিফ মোল্লাকে এ জালিয়াতির জন্য সিন্ডিকেট এর আগে ওএসডি করেছিল। তবে এবার তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে তা নির্ভর করছে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শোকজ নোটিশ প্রদান ও তার জবাব পাওয়ার পর।
