২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা দিবসে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কানাডা দিবস উপলক্ষ্যে সেদেশের গভর্নর জেনারেল এবং প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রেরিত এক বার্তায় রাষ্ট্রপতি ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ আশা প্রকাশ করেন, দ’ুদেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে অব্যাহত থাকবে। রাষ্ট্রপতি কানাডার গভর্নর জেনারেলের সুন্দর স্বাস্থ্য ও সুখীজীবন এবং কানাডার জনগণের উত্তরোত্তর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

কানাডার প্রধানমন্ত্রী পল মার্টিনের কাছে প্রেরিত আরেকটি বার্তায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের আর্থ-সামজিক উন্নয়নে কানাডার সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যত দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কানাডার প্রধানমন্ত্রীর সুন্দর স্বাস্থ্য ও দীর্ঘজীবন এবং সেদেশের জনগণের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।