২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

এক বৃদ্ধাকে হত্যার দায়ে বৃহস্পতিবার বরিশালে এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 03:04 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

অপর দিকে একই রায়ে অভিযোগ প্রমানিত না হওয়ায় ৮ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বরিশালের দ্বিতীয় জেলা দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই রায় প্রদান করেন।

উল্লেখ্য গত ২০০২ সালের ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে আসামীরা সদর উপজেলার আইচা গ্রামের বৃদ্ধা নজুমন্নেসাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। ২৭ সেপ্টেম্বর তিনি শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ ব্যাপারে তার ছেলে মোসলেম শিকদার কোতয়ালী থানায় মামলা দায়ের করে।