২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর শিক্ষায় সেরা ফলাফলের জন্য ২১২টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দীপনা পুরস্কার লাভ

মাধ্যমিক স্তরে নারী শিক্ষা বিস্তার ও মেয়েদের অংশ গ্রহণ বৃদ্ধির জন্য সফলভাবে উপবৃত্তি প্রদান ও প্রশংসনীয় ফলাফলের জন্য সারা দেশের সেরা দুশ’ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানকে উদ্দীপনা পুরস্কার দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 02:41 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘এক্সিলেন্ট অ্যাওয়ার্ড’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।

শিক্ষা মন্ত্রণালয়ের ফিমেল সেকেন্ডারী স্কুল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট (২) দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বলা হয় প্রকল্পভুক্ত আটশ’ ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানকে দুই হাজার ছয় সালের মধ্যে পুরস্কারের জন্য নির্বাচন করা হবে। ২০০৩ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এ পর্যন্ত চারশ’ ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচন করে পুর¯ৃ‹ত করা হয়েছে। এ পুরস্কারের অর্থ বাবদ এক লাখ ২৫ টাকা দেওয়া হয়েছে।

এ কর্মশলায় একশ’ ৪২টি স্কুল অংশ গ্রহণ করে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব আসহাবুর রহমান।

এতে উপস্থিত ছিলেন পুরস্কারপ্রাপ্ত একশ’ ৪২টি স্কুলের প্রধান শিক্ষক, প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ গোলাম রসুল মিয়া, উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান, বাবুল কুমার সাহাসহ আরও অনেকে।

মন্ত্রী বলেন, উপবৃত্তি চালু হওয়ায় নারী শিক্ষার প্রসার হয়েছে। তবে নারীর বিশেষ কোটা থেকে নারীকে উত্তীর্ন হতে হবে। আর তা না হলে নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব হবে না।

বিশ্ব ব্যাংকের সহায়তায় ফিমেল সেকেন্ডারী স্কুল অ্যাসিসট্যান্স প্রজেক্টের আওতায় মাধ্যমিক স্তরে নারী শিক্ষা বিস্তারে ও মেয়েদের অংশ গ্রহণ বৃদ্ধির জন্য উপবৃত্তি প্রদান করা হচ্ছে।