আ. লীগ থেকে জয়নাল হাজারীর বহিস্কারের চিঠি ২ মাস পর ফেনীতে পৌঁছেছে
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে দল থেকে বহিস্কারের দুই মাস পর বাহিস্কারাদেশের অনুলিপি ফেনী এসে পৌঁছেছে।
মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহাম্মদ চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রহমান এ ব্যাপারে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত চিঠির অনুলিপি গ্রহণ করেন।
দলীয় সূত্র জানায়, চিঠিতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যাকলাপে লিপ্ত থাকা এবং গঠনতন্ত্রের বিধান লঙ্ঘন করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়নাল হাজারীকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
