২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁঁয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার

সোনারগাঁ উপজেলার দরপথ উত্তরপাড়া থেকে সোমবার ৪৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আক্কাস আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

পুলিশ জানায়, সকালে তারা খবর পেয়ে দরপথ উত্তরপাড়া থেকে আক্কাস আলীর লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানায়, দাম্পত্য কলহের জের ধরে আক্কাস আলীকে হত্যা করা হয়েছে।

সোনারগাঁ থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।