২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি’র ৫৪৬ কর্মচারি নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্টে স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫৪৬ জন কর্মচারির নিয়োগ ও বেতন প্রদান স্থগিত করে রাজশাহী সহকারী জজের দেয়া আদেশ বহাল রেখে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন রোববার সুপ্রিম কোর্ট তা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা হাইকোর্টের আদেশ স্থগিত করা সংক্রান্ত পিটিশনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী এ আদেশ দেন।

বিশ্ববিদ্যালয়ের নীতিমালা না মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৪ সালের ১৫ এপ্রিল ৫৪৬ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগ দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

নিয়োগের পর রাজশাহী আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আবু আসলাম জনস্বার্থ আইনে রাজশাহীর সহকারী জজ আদালতে ওই কর্মচারিদের নিয়োগ ও বেতন বন্ধ দাবি করে একটি মামলা দায়ের করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএফ হাসান আরিফ।