২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিতারা পারভীনের মৃত্যুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শোক

জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার এবং ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদের জ্যেষ্ঠ কন্যা অধ্যাপক ড. সিতারা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

স্পিকার নিজ নির্বাচনী এলাকা পঞ্চগড় ও দিনাজপুর সফরকালে আমেরিকায় সড়ক দুর্ঘটনায় ড. সিতারা পারভীনের মৃত্যুর সংবাদ শুনে মর্মাহত হন এবং এলাকাবাসীকে নিয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। সিতারা পারভিনের মতো যোগ্য ও নিবেদিতপ্রাণ শিক্ষকের অনুপস্থিতিকে এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী সিতারা পারভীনের মতো মেধাবী ব্যক্তিত্বের অকালমৃত্যুকে শিক্ষাঙ্গনের এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। ডেপুটি স্পিকার মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।