যশোরের অভয়নগর ইউএনওকে হত্যার হুমকি
যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমীনকে কে বা কারা টেলিফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে।
ইউএনও জানান, শনিবার সকাল ৭টার দিকে তার সরকারি কোয়ার্টারের ল্যাণ্ডফোনে এ হুমকি দেয়। অজ্ঞাত পরিচয় হুমকিদাতা তার স্ত্রী ও সন্তানদেরকে অপহরণেরও কথাও বলে।
সম্প্রতি উপজেলায় একটি মাদক বিরোধী র্যালি ও সমাবেশ করায় বিক্ষুব্ধ মহল থেকে এই হুমকি দেওয়া হতে পারে বলে মোহাম্মদ আমিন আশঙ্কা করছেন।
এ ব্যাপারে তিনি উধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এছাড়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
