২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি অধ্যাপক ড. সিতারা পারভীনের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও শিক্ষক সমিতির শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীনের মৃত্যুতে পৃথক বাণীতে শুক্রবার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শুক্রবার গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 10:41 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

আমেরিকার শিকাগো শহরে বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্য রাতে এক সড়ক দুর্ঘটনায় সিতারা পারভীন নিহত হন।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি এক শোক বার্তায় একজন শিক্ষক হিসেবে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন মরহুমার পিতা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে টেলিফোনে সান্ত¡না জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীনের মৃত্যুতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার শোক প্রকাশ করেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের কন্যা অধ্যাপক সিতারা পারভীনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীনের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শুক্রবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় শিক্ষক সমিতি নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক সিতারা পারভীনের অকাল মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশ ও জাতি এক অনন্য বুদ্ধিজীবী ও শিক্ষাবিদকে হারালো।

তারা সিতারা পারভীনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

অধ্যাপক সিতারা পারভীনের মৃত্যুতে আওয়ামী লীগের সভানেত্রী এবং সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার ফ্রান্স থেকে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্তÍ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।