২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি অধ্যাপক সিতারা পারভীনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

রাষ্ট্রপতি আজ এক শোকবার্তায় একজন শিক্ষক হিসেবে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন মরহুমার পিতা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে টেলিফোনে সান্ত¡না জানান।

ড. সিতারা গতকাল যুক্তরাষ্ট্রে শিকাগোর কাছে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।