২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বাজেট সম্পদ পাচারের নিমিত্তে তৈরি: পর্যালোচনা সভায় বক্তারা

প্রস্তাবিত বাজেটে ‘সম্পদ পাচার’ বিষয়ক বাজেট প্রনয়নের জন্য অর্থমন্ত্রীর সমালোচনা করে বৃহস্পতিবার একটি বৈঠকে বক্তারা সব শ্রেণীর জনগণের জন্য সমান অর্থনৈতিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সভায় বক্তারা সরকারকে ব্যায়কর আরোপেরও পরামর্শ দেন।

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পলিসি ফোরাম আয়োজিত বাজেট পর্যালোচনায় বক্তারা এই দাবি জানান।

বিশিষ্ট অর্থনীতিিিবদ ড. আতিউর রহমান, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক আনু মোস্তফা, অধ্যাপক আবু আহমেদ এবং মহিউদ্দিন আহমেদ উক্ত আলোচনায় অংশ নেন।

অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, এই বাজেট দেশের সম্পদ পাচারের জন্য প্রনয়ন করা হয়েছে। ‘সমান সুযোগ’ জনগণের একটি মৌলিক অধিকার যা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান এমনকি নাগরিক নিরাপত্তায় বৈষম্যমূলক আচরণ একটি দেশের সমৃদ্ধির পথে বড় অন্তরায়।

মোজাফ্ফর আহমদ আরো বলেন, আমাদের দেশে করদাতাদের আয় নিরুপন করা একটি দুঃসাধ্য ব্যাপার তাই ব্যায়কর চালু করা উচিত।

দেশে দারিদ্র বিমোচনের নামে ‘তথাকথিত’ ক্ষুদ্র ঋণ প্রকল্পের সফলতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে তিনি বলেন, গ্রামীন ব্যাংক দাবি করে যে ক্ষুদ্র ঋণ প্রকল্পে তাদের রিকোভারি ৯৮ শতাংশ কিন্তু বাংলাদেশ ব্যাংক জানায় এই রিকোভারি মাত্র ৩৩ শতাংশ।

ড. আতিউর রহমান এই বাজেটকে ‘রাজনৈতিক নথি’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, দলের কিছু সংখ্যক লোক অর্থমন্ত্রীর ওপর প্রভাব বা প্রেসার দিয়ে এ বাজেট প্রনয়ন করিয়েছে।

তিনি আরো বলেন, দেশের দরিদ্র মানুষই ৮০ ভাগ কর পরিশোধ করে। কিন্তু তারাই সবচেয়ে বেশি বঞ্চিত।

এমএম আকাশ সঠিক মুল্য নিশ্চিত এবং অর্থনৈতিক বৈষম্য দুর করতে গ্রামের উৎপাদক শ্রেনীর ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন যা দারিদ্র বিমোচনে সহায়তা করবে।

অধ্যাপক আনু মোস্তফা দেশ উন্নয়নে সরকারের কার্যক্রম সম্পর্কে দ্বিধা প্রকাশ করে বলেন, এ বাজেট নির্বাচনমুখী।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচন কৌশলপত্র আমাদের তৈরি নয়, এটা বিশ্বব্যাংক ও আইএমএফ’র পরামর্শ অনুসারে তৈরি করা হয়েছে যা দেশের অর্থনীতির জন্য ভাল কিছু বয়ে আনবে না।

অধ্যাপক আবু আহমেদ বলেন, টাটা এ দেশের যে বিনিয়োগ করছে তার ২০ শতাংশ শেয়ার বাংলাদেশের থাকা উচিত যাতে তারা একক ভাবে সকল মুনাফা নিয়ে যেতে না পারে।

অন্যদিকে মহিউদ্দিন আহমেদ বৈষম্য দুর করতে দেশে ইসলামী শাসনতন্ত্র ও ইসলামী অর্থনীতি চালু করার মত প্রকাশ করেন।