২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি ও জবাই করে হত্যা

মেহেরপুরের গাংনী উপজেলায় বুধবার রাতে বিএনপির চাঁন্দামারী গ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লালুকে (৪৫) গুলি ও জবাই করে হত্যা করেছে চরমপন্থীরা।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 03:36 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ৮ টায় ১৫/২০ জন সশস্ত্র চরমপন্থী সদস্য লালুর বাড়ি ঘেরাও করে। তারা তাকে ধরে নিকটবর্তী বিলের ধারে নিয়ে যায়। শারীরিক নির্যাতনের একপর্যায়ে তারা তার বুকে ও পায়ে গুলি করে এবং এক পর্যায়ে জবাই করে দেহ থেকে মাথা ছিন্ন করে ফেলে। পরে তারা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দিকে চলে যায়।