শিক্ষা মন্ত্রণালয়ের চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করলেন শিক্ষামন্ত্রী
শিক্ষাবোর্ড গুলোর কাছ থেকে শিক্ষা মন্ত্রণালয় চাঁদা নিচ্ছে, কয়েকটি দৈনিক প্রত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত অভিযোগ বুধবার অস্বীকার করেছেন শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।
সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে বলা হয়, শিক্ষা বোর্ডগুলোতে কম্পিউটার সরবরাহের নামে শিক্ষা মন্ত্রণালয় চাঁদাবাজি করছে। কিন্তু ব্যাপারটি সত্য নয় বলে মন্ত্রী জানিয়েছেন।
তিনি বলেন, বোর্ডগুলোর কাছ থেকে টাকা আদায়ের অধিকার শিক্ষা মন্ত্রণালয়ের রয়েছে। যা বিভিন্ন ফি’র নামে ছাত্রদের কাছ থেকে আদায় করা হয়ে থাকে।
তিনি বলেন, এই টাকা যদি ছাত্রদের জন্য কম্পিউটার কেনার কাজে ব্যয় করা হয় তাহলে সমস্যা কোথায়?
মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাঁদাবাজির সঙ্গে জড়িত বলাটা অন্যায়।
