রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফজলুল হক ওরফে ফজলুর রহমানের মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত।
মঙ্গলবার রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১০ নভেম্বর ফজলুর রহমানের স্ত্রী সুখমনকে হত্যার পর লাশ গোপন করা হয়। এ ব্যাপারে বাগমারা থানায় হত্যা ও লাশ গুম করার একটি মামলা দায়ের করেন জনৈক হারেজা বিবি। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার আসামি ফজলুর রহমানকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আমিনুল হক বাবলু। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মেসবাউদ্দিন বাবলু।
