২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ চুরি প্রতিরোধের উদ্দেশ্যে আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রীসভা

অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ চুরি প্রতিরোধ এবং বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে আইনের খসড়ার অনুমোদন করেছে মন্ত্রীসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সোমবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে ‘বিদ্যুৎ (সংশোধনী) এ্যাক্ট ২০০৫’ শীর্ষক আইনটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়া বৈঠকে দেনা-পাওনা নিস্পত্তি সংক্রান্ত ‘দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস এ্যাক্ট ১৮৮১’ শীর্ষক আইনটির সংশোধনের উদ্দেশ্যে ‘দ্য নেগোশিয়েবল ইনস্টুমেন্টস (সংশোধনী ) এ্যাক্ট ২০০৫’ এর খসড়া অনুমোদন করা হয়।

বৈঠকে মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব, সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।