নওগাঁ সীমান্ত থেকে আটক ভারতীয় নাগরিককে ৩২দিন পর বিএসএফ’র কাছে হস্তান্তর
নওগাঁ সীমান্তে বিডিআর’র হাতে আটক ভারতীয় যুবক উজ্জ্বলকে (২২) বিডিআর সোমবার বেলা ১২টায় বিএসএফ’র হাতে হস্তান্তর করেছে।
নওগাঁর সাপাহার উপজেলার আধাতলা বিওপি এলাকার প্রধান পিলার ২৪২/৫ এর পাশে বিডিআর-বিএসএফ কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে উজ্জ্বলকে বিএসএফ’র হাতে তুলে দেওয়া হয়।
উজ্জ্বলের বাড়ি পশ্চিমবঙ্গের মালদহ জেলার বামনগোলা থানার নন্দীদহ গ্রামে। ১৮মে সীমান্তে বিএসএফ গুলি চালালে তার পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় সে বাংলাদেশে প্রবেশ করলে আধাতলা বিওপি’র বিডিআর জওয়ানরা তাকে আটক করে।
