ময়মনসিংহে ভটভটি উল্টে ১ যাত্রী নিহত
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের সামনে সোমবার সকালে একটি যাত্রীবাহি ভটভটি উল্টে একজন নিহত ও সাতজন আহত হয়।
নিহত ব্যক্তির নাম মিরাশ উদ্দিন (২৮)। আহতদের মধ্যে বিমল চন্দ্র পাল (৩০), রহিমা খাতুন (৪৫), রাশিদা খাতুন (২৮) ও দুর্জয়কে (১১) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ স্যালো ইঞ্জিন চালিত ভটভটিটি আটক করেছে।
এ ব্যাপারে ফুলপুর থানায় একটি মামলা হয়েছে।
