ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নীচ থেকে যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউপি’র গোসাইস্থল গ্রামে রোববার রাতে মাটির নীচ থেকে সুমন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
কসবা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।
থানা সূত্র জানায়, নিহত সুমন মিয়া গ্রামের আবুল কালাম মিয়ার বাড়িতে কাজ করত। বাড়িওয়ালার মেয়ের সাথে সুমনের প্রেমের সম্পর্ক হওয়ায় ৭/৮ দিন আগে তাকে পরিকল্পিতাবে হত্যা করে মাটিতে পুতে রাখা হয় বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন।
সোমবার লাশের ময়না তদন্ত সম্পূর্ন হয়েছে বলে জানা যায়।
