২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্ট বোদা পৌর নির্বাচন স্থগিত করেছে

আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য পঞ্চগড় জেলার বোদা পৌরসভার নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন আদালত।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 10:14 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বোদা পৌরসভার সাতখামার গ্রামের ভোটার আহসান হাবিবের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রোববার এ আদেশ জারি করেন। পৌর নির্বাচনে পুরুলিয়া ও সাতখামার গ্রামকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ওই রিট আবেদন করা হয়।

আবেদনের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি মামনুন রহমানকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ পুরুলিয়া ও সাতখামার গ্রামকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি কারণ দর্শানোর আদেশ জারি করেন।

নির্বাচন কমিশন, পঞ্চগড় জেলা প্রশাসক এবং বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এলজিআরডি সচিবের বিরুদ্ধে এই রিট আবেদন দায়ের করা হয়।

রিট আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. এনায়েতুর রহিম।