খুলনায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
খুলনা-যশোর মহাসড়কে রোববার সকাল সাড়ে ১০ টায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে।
সূত্র জানায়, মহাসড়কের ফুলতলায় খুলনাগামী একটি বাস পেছন থেকে সালাম মিস্ত্রিকে (৪০) ধাক্কা দিলে, ঘটনাস্থলেই পিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। তার বাড়ী ফুলতলায় বলে জানা যায়।
