২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কো প্রধান বাংলাদেশী সাংবাদিকের নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর প্রধান কোইচিরো মাতসুরা সাংবাদিক গোলাম মাহফুজের হত্যাকান্ডের নিন্দা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 02:56 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

তিনি বাংলাদেশে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলার ব্যাপারে আশঙ্কা ব্যক্ত করে বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গনতন্ত্র ও আইনের শাসনের প্রতি হুমকি স্বরূপ।

উল্লেখ্য, স্থানীয় দৈনিক ’কুমিল্লা মুক্তকন্ঠ’র সম্পাদক গোলাম মাহফুজকে মে’র ৩১ তারিখ ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)-এর একটি রিপোর্টে বলা হয়েছে গত ১২ মাসে ৪০০ রিপোর্টার প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন এবং ৩২০ জন নির্যাতনের স্বীকার হয়েছেন।