২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের খলিলগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত

কুড়িগ্রামের জেলার খলিলগঞ্জ বাজারে শুক্রবার সকালে কেরোসিনের চুলা বিস্ফোরিত হয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত হয়েছে। এসময় তিনজন আহত হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 02:04 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ বাজারের সুমী হোটেল এ্যাণ্ড রেষ্টুরেন্টে কেরোসিনের চুলা বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা খুব দ্রুত ছড়িয়ে পড়ে আরও তিনটি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরে বাজারের লোকজন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে আহত হোটল বয় বাদলকে (১৫) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।