২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি দায় দেনা পরিশোধের জন্য ৭০১৭ কোটি টাকা বরাদ্দ

২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি দায়দেনা (ডিএসএল) পরিশোধের জন্য মোট বাজেটের ১০ দশমিক ৯ শতাংশ বরাদ্দ করা হয়েছে। বরাদ্দের মোট পরিমান প্রায় ৭ হাজার ১৮ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

গত অর্থবছরে সরকারি দায়দেনা (ডিএসএল) পরিশোধের জণ্য বরাদ্দের পরিমাণ ছিল ৬,৫৩৩ কোটি টাকা। যা ছিলো মোট বরাদ্দের ১১ দশমিক ৪১ শতাংশ। ২০০৩-০৪ অর্থবছরের চেয়ে এই পরিমাণ ছিল ৩৪ শতাংশ বেশি।

২০০৩-৪ অর্থবছরে সুদ পরিশোধের পরিমাণ ছিল ৪,৮৪২ কোটি টাকা। অন্যদিকে ২০০৫-০৬ অর্থছরে সুদ পরিশোধের জন্য রাজস্ব বাজেটে ১৮ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।