২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের ঘন্টাখানেক পরেই স্ত্রীকে তালাক দিলেন সৌদি শেখ

বিয়ের ১ ঘন্টা পরেই স্ত্রীকে তালাক দিয়ে বির্তকের জন্ম দিয়েছেন এক সৌদি শেখ।

নিজস্ব প্রতিবেদক

সাইফুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 04:16 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

স্বামীর সাথে বিবাদমান পারিবারিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিবাহ বিচ্ছেদ চেয়ে জনৈক মহিলা ম্যারেজ কাউন্সিলরের শরণাপন্ন হন। তালাকের পরপরই ম্যারেজ কাউন্সিলর ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তাতে রাজী হয়ে যান।

কিন্তু বিয়ের পর হোটেলে ফুলশয্যা রাত কাটিয়ে সকালে জরুরী কাজের অজুহাতে বেরিয়ে যান তিনি। স্ত্রীকে নামিয়ে দেন তার বাপের বাড়িতে। পরদিন ওই শেখের সহকারীর মাধ্যমে মহিলা জানতে পারেন তাকে তালাক দেয়া হয়েছে।