২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ ৭৭ সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তায় কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গ্রুপ ৭৭ এর দ্বিতীয় দক্ষিণাঞ্চলীয় সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তায় কাতার যাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

জাতিসংঘের সাধারণ পরিষদের সহস্রাব্দ লক্ষমাত্রা অর্জনে অগ্রগতি বিষয়ে আলোচনার আগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রণালয় কর্মকর্তারা বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর নেতৃবৃন্দ বিভিন্ন কৌশলের ব্যাপারে অভিন্ন অবস্থানের ব্যাপারে আলোচনা করতে এই সম্মেলনে সুযোগ পাবেন।

আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কাতারের আমীর হামাদ বিন খলিফা আল-থানহির সাথে বৈঠক করবেন।

একটি সূত্র জানায় ১১ সেপ্টেম্বর, ইরাক যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সঙ্কটের পর এটাই প্রথম বৈঠক। এ কারণেই বৈঠকটিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ব্যাপারে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনটি দোহার শেরাটন হোটেলের দাফনা হলে ১৪-১৬ জুন অনুষ্ঠিত হবে। ১২ জুন কর্মকর্তা পর্যায়ের বৈঠক ও ১৩ জুন পররাষ্ট্র মন্ত্রীদেরন বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন কার্যক্রমের প্রক্রিয়া শুরু হবে।

সম্মেলনে দক্ষিণাঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে আলোচনা হবে। এছাড়া ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত ভারত মহাসাগরের সুনামি ও ভূমিকম্প নিয়ে আলোচনা হবে।

শরণার্থী পূনর্বাসন ও এ অঞ্চলে সুনামি সতর্কতা কেন্দ্র স্থাপনের বিষয়টি প্রধান ইস্যু হিসেবে আলোচিত হবে।