২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্ম সেন্সর বোর্ডের সদস্যপদ থেকে চার সদস্যকে অব্যাহতি

সরকার ফিল্ম সেন্সর বোর্ডের চার সদস্যকে অব্যাহতি দিয়েছে। এক তথ্যবিবরণীতে বুধবার এ কথা জানানো হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

অব্যাহতিপ্রাপ্তরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিনিধি বেগম ওয়াহিদা মল্লিক জলি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি শহীদুল ইসলাম খোকন, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক এনায়েত করিম এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফ।