পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পাবনার ফরিদপুর উপজেলায় বড়াল নদীতে ডুবে বুধবার দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, ফরিদপুর উপজেলার লক্ষীকোল গ্রামের আবু বক্কারের ছেলে আবু সাইদ (৭) এবং মশিয়ামোড়া গ্রামের সুলতান হোসেনের মেয়ে সুলতানা (৮) দুপুরে বড়াল নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরিবারের অগোচরে তারা নদীতে গোসল করতে যায় বলে জানা যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
