২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে অবাধে চুরি হচ্ছে মূল্যবান আগর গাছ

মৌলভীবাজার জেলার লাউয়াছড়া ন্যাশনাল পার্ক থেকে মূল্যবান আগর গাছ চুরি হয়ে যাচ্ছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বন বিভাগ সূত্র জানায়, ন্যাশনাল পার্কের লাউয়াছড়ায় ৫০ এর দশকের তৈরি করা আগর বাগান থেকে গত ২৮ এপ্রিল রাতে ৩/৪ ফুট প্রশস্ত ৪০/৫০ ফুট দৈর্ঘ্যরে দুটি টি আগর গাছ বনদস্যুরা কেটে নিয়ে যায়। যার মূল্য একটি কোটি টাকা। লাউয়াছড়া বনবিভাগ অফিসের ৩ শ’ গজের ভেতর অবস্থিত আগর বাগান থেকে আগর গাছ চুরি হয়ে যাওয়ায় বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে বনবিভাগ সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, স্থানীয় বন বিভাগের অবহেলা ও অযোগ্যতার কারণে লাউয়াছড়া বিটের মূল্যবান বৃক্ষ উজার হয়ে যাচ্ছে।