ঢাবি তদন্ত কমিটির কাজ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি মঙ্গলবার থেকে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সহিংস ঘটনার তদন্ত কাজ শুরু করেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও তদন্ত কমিটির প্রধান সৈয়দ রাশিদুল হাসান।
বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা তদন্ত কমিটিকে আইনগত বাধা সম্পর্কে ছাড়পত্র দেওয়ার পর তদন্ত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ২৮ মে ঢাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত শাম্মী আখতারের মৃত্যুর ঘটনায় চারুকলায় পুলিশের প্রবেশ, প্রক্টর অফিসে ভাঙচুরের ঘটনা, কলা ভবনে বোমা বিস্ফোরণের ঘটনার জন্য তথ্য চেয়ে গণমাধ্যম ও জনগণের কাছে ওই তদন্ত কমিটি তথ্য চায়।
অধ্যাপক রাশিদুল হাসান জানান, তথ্যদাতার পুরো নাম ও ঠিকানাসহ তদন্ত কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর মো. সিদ্দিকুর রহমান খানের কাছে পাঠাতে হবে। সকল তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে তিনি জানান।
