২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় কমিশন বাংলাদেশকে দুর্যোগ মোকাবেলায় ৭০ কোটি টাকা দেবে

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গণসচেতনতা সৃষ্টি এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে ইউরোপীয় কমিশন বাংলাদেশ সরকারকে ১১ মিলিয়ন ইউরো (প্রায় ৭০ কোটি টাকা) দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় কমিশনের হেড অব ডেলিগেশন ও রাষ্ট্রদূত এসকো ক্যানশ্চিসকিজ মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সাথে তার অফিস কক্ষে সাক্ষৎ করে এ প্রতিশ্রুতি দেন।

হেড অব ডেলিগেশন আলোচনায় বংলাদেশে মায়ানমার শরণার্থী শিবিরের আইন শৃঙ্খলার উন্নয়ন ও মানবাধিকার কার্যক্রম আরও নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।