২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্নাতকোত্তর কোর্সে বেসরকারি চিকিৎসকদের জন্যে ৫০ ভাগ কোটা সংরক্ষণ করা হচ্ছে: ড. মোশাররফ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার বেসরকারি পর্যায়ের চিকিৎসকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে স্নাতকোত্তর কোর্সে ভর্তির ক্ষেত্রে তাদের জন্যে ৫০ ভাগ কোটা প্রবর্তন করেছে। আগে এ ক্ষেত্রে শুধু সরকারি চিকিৎসকরাই ভর্তির সুযোগ পেত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

তথ্য বিবরণী সূত্রে জানা যায়, স্থানীয় একটি হোটেলে সোমবার কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্স অব বাংলাদেশর চতুর্দশ এফসিজিপি (ফেলো অব কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্স) কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ)’র ব্যবস্থাপনায় এ কলেজ পরিচালিত হচ্ছে এবং এফসিজিপি বেসরকারি পর্যায়ের একমাত্র স্নাতকোত্তর কোর্স।

ড. মোশাররফ বলেন, জনগণের স¦াস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে বেসরকারি চিকিৎসকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশে বর্তমানে রেজিস্টার্ড চিকিৎসকের সংখ্যা ৩৮ হাজার। এর মধ্যে স¦াস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি চিকিৎসকের পদ সংখ্যা ১২ হাজার। অবশিষ্ট চিকিৎসকগণ বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা প্রদান করছেন।

তিনি বলেন, দেশে আন্তর্জাতিক বা আঞ্চলিক মানের চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হলে বেসরকারি চিকিৎসকদের মান উন্নয়ন ও বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বিদেশে বেসরকারি পর্যায়ের উন্নত হাসপাতালের সাথে বেসরকারি উদ্যোক্তাদেরই প্রতিযোগিতা করতে হবে। সরকার বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে সকল প্রকার মেডিকেল সরঞ্জামের আমদানি শুল্ক সম্পূর্ণ রেয়াত করেছে।

কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্স অব বাংলাদেশ (সিজিপিবি)-র সভাপতি অধ্যাপক মির্জা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এ আর খান, বিএমএর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, বিএমএর ভারপ্রাপ্ত মহাসচিব ডা. মোস্তাক রহিম এবং প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স এসোসিয়েশনের মহাসচিব ডা. হারুনণ্ডআলণ্ডরশিদ।

সিজিপিবি থেকে এ পর্যন্ত ৪২২ জন চিকিৎসক এফসিজিপি সনদ লাভ করেছে। আজ ১৪ তম কোর্সে ৩৫ জন ফেলোকে সনদ প্রদান করা হয়।