২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের অভয়নগরের সিদ্ধিরপাশা ইউপি উপ-নির্বাচন ২০ জুন

যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এ মাসের ২০ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে চার জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 02:38 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে এ এলাকায় সাড়া পড়ে গেছে। প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ চলছে বেশ জোরেশোরে।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ফারাজী গত ১০ এপ্রিল ব্লাড ক্যান্সারে মারা গেলে এ পদ শূন্য হয়ে পড়ে।