মায়ের বকুনি খেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা
লেখাপড়া না করার জন্যে মায়ের বকুনি খেয়ে ঝালকাঠিতে সোমবার আত্মহত্যা করেছে মামুন অর রশিদ (১৬) নামে একজন স্কুল ছাত্র।
শহরের টিএন্ডটি সড়কের বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। মামুন উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়তো। তার পিতার নাম মনসুর আলী শেখ।
পারিবারিক সূত্রে জানা গেছে, মামুন গত কয়েকদিন ধরে পড়ালেখায় ফাঁিক দিয়ে আসছিল বলে তার মা তাকে বকাবকি করে।
