২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী ও মুন্সিগঞ্জে ২ কয়েদির মৃত্যু

রোববার নরসিংদী ও মুন্সিগঞ্জে পৃথক ঘটনায় দুই কয়েদির মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বিডিনিউজ নরসিংদী প্রতিনিধি জানান, রোববার সকাল আটটায় নরসিংদী জেলা কারাগারে হত্যা মামলার আসামী সায়েদ আলী (৬৫) হঠাৎ অজ্ঞান হয়ে যায়। পরে কারারক্ষীরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, রোববার সকাল ১০ টার দিকে বাবুল বেপারী নামে এক কয়েদি অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষনিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায় নি।

তাকে ২৭ মে গাঁজাসহ স্থানীয় টঙ্গিবাড়ির পুরা বাস্তুহারা শিবির থেকে গ্রেফতার করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ বাবুলের মৃতদেহ নিতে না আসায় লাশ হাসপাতালেই পড়ে ছিল।