২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাদেন ধৃত’ এ শিরোনামের কোনও ই-মেইল খুলবেন না, ভাইরাস ঢুকে পড়তে পারে

কম্পিউটার ব্যবহারকারীদের প্রায় সময়ই বিভিন্ন ভাইরাসের শিকার হতে হয়। ফলে ভাইরাস আক্রান্ত কম্পিউটার নিয়ে সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ির ভোগান্তির সম্মুখীন হতে হয় তাদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 02:12 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এই ভোগান্তি আরও খানিকটা বেড়ে যেতে পারে যদি ভুল করে ওসামা বিন লাদেন নামের ই-মেইলটি খুলে ফেলা হয়। সম্প্রতি এই নামে জাঙ্ক ই-মেইলে ভাইরাস ছাড়া হয়েছে। নতুন এই ভাইরাস ই-মেইলে আল-কায়েদা নেতা বিন লাদেনের ধরা পড়ার মিথ্যে খবর লেখা রয়েছে। সাথে এটাচমেন্ট ফাইলে তার ধরা পড়ার ছবিও রয়েছে। এটাচমেন্ট ফাইলটি খুললেই কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজ প্রোগ্রাম ভাইরাস দ্বারা আক্রান্ত হবে।

জুনের ১ তারিখ থেকে অ্যান্টি ভাইরাস কোম্পানিগুলো জাঙ্ক মেইল ম্যাসেজগুলো ধরার জন্য বিভিন্ন অ্যান্টি ভাইরাস তৈরি করে কম্পিউটারের বড় ধরণের বিপর্যয় ঠেকিয়েছে। নিরাপত্তা ফার্মগুলো সন্দেহ করছে বিন লাদেন এই সময়ের আলোচিত ব্যক্তিত্বে পরিণত হওয়ায় এই নামে ছাড়া ভাইরাস বড় ধরণের কম্পিউটার বিপর্যয় ঘটাতে সক্ষম হবে।

অ্যান্টি ভাইরাস এবং মেইল-ফিল্টারিং ফার্মগুলো এ পর্যন্ত এই নামে বিভিন্ন ভার্সনের ভাইরাস ধরতে সক্ষম হয়েছে। প্রতিটি ভার্সনেই বলা হচ্ছে সিএনএন এবং বিবিসি খুব শীঘ্রই লাদেনের আটক হওয়ার খবর ও আরও ছবি প্রচার করবে।

আরেকটি ভার্সনে সামরিক টিভি চ্যানেল থেকে প্রাপ্ত ছবির কথা লেখা রয়েছে। আরেকটি ভার্সনে তাকে আটক করার ভিডিও দৃশ্য ধারণের সংবাদ সম্বলিত ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই এটাচমেন্ট অথবা ওয়েবসাইট ভিজিট করলেই সাইমি ট্রোজান ভাইরাস সরাসরি কম্পিউটারে ইন্সটলড হয়ে যাবে।

ব্ল্যাকস্পাইডার-এর চীফ টেকনোলজি অফিসার বলেন, তার প্রতিষ্ঠান ইতোমধ্যে এক মিলিয়নেরও বেশি এ ধরণের ভাইরাস প্রতিহত করেছে। বিন লাদেনের নামে এই ভুয়া ভাইরাসটি পান্ডা সফটওয়্যার ও এফ-সিকিউর ছড়িয়েছে।

সাইমি ভাইরাস উইনডোজ ২০০০, ৯৫, ৯৮, এমই,এনটি,এক্সপি এবং উইন্ডোজ সার্ভার ২০০৩-এ আক্রমন করেছে।