অনেক সমস্যার পরেও বাংলাদেশ দক্ষিন-পূর্ব এশিয়ার উদীয়মান টাইগার: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী শুক্রবার বলেছেন, অনেক সমস্যার পরেও বাংলাদেশ দক্ষিন-পূর্ব এশিয়ার উদীয়মান টাইগার।
অর্থকন্ঠ বিজনেস অ্যাওয়ার্ড-২০০৪ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দ্রুত শিল্পায়ন এবং বেসরকারি খাতে চমৎকার প্রবৃদ্ধি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা বরকতউল্লাহ বুলু এবং পাক্ষিক অর্থকন্ঠের সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন।
অর্থকন্ঠ ম্যাগাজিন অর্থনীতির বিভিন্ন খাতে অর্জনের জন্য ২৭ জন ব্যবসায়ী এবং উদ্যোক্তাকে পুরস্কৃত করেন। মন্ত্রী পরে বিজয়ীদের মাঝে অ্যাওয়ার্ড বিতরন করেন।
অনুষ্ঠানে সেরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের পুরস্কার পায় টিএম ইন্টারন্যাশনালের একটেল এবং সেরা বহুজাতিক কোম্পানির পুরস্কার পায় রেকিট বেনকিসার।
সেরা উদ্যোক্তার পুরস্কার পান নিটোল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলব আহেমদ। সেরা ব্যবসায়িক ব্যক্তিত্বের পুরুস্কার পান গাজী টায়ার্সের গোলাম দস্তগীর এবং ড্যান্ডি ডাইয়িং’র সাঈদ ইস্কান্দার। সেরা বিনোদন ব্যক্তিত্বের পুরস্কার পান চ্যানেল আই’র ফরিদুর রেজা সাগর এবং আজীবন সম্মামনা পুরুস্কার পান বিআরবি গ্রুপের মজিবুর রহমান।
এফবিসিসিআই’র পরিচালক আলহাজ্ব বজলুর রহমান সেরা গতিশীল ব্যক্তিত্বের পুরস্কার পান।
সেরা ব্যাংকের পুরুস্কার পায় সিলন এবং সেরা সিমেন্ট কোম্পানির পুরস্কার পায় হোলসিম।
এছাড়া আরও কয়েকটি ক্যাটাগরিতে অর্থকন্ঠ পুরুস্কার ঘোষণা করা হয়।
