মোশাররফ আগামী নির্বাচনে সিভিলিয়ান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন
পাকিস্তানের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ সাধারণ নাগরিক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ কসুরি এ কথা জানান।
তিনি নয়া দিল্লি টেলিভিশনকে বলেন, পারভেজ মোশারফ যদি ২০০৭ সালের নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নেন তাহলে তিনি তার সামরিক পোশাক ত্যাগ করবেন।
এর আগে মোশাররফ ১২ টি ইসলামিক দলের জোট মুত্তাহিদা মাহাজ ই আমলকে (এমএমএ) প্রতিশ্রুতি দেন যে, ২০০৭ সালের পর তিনি উভয় পদ ধরে রাখবেন না।
