ব্রাহ্মণবাড়িয়া থানা হাজতে রিমাণ্ডে আনা আসামীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা হাজতে শুক্রবার ভোররাতে রিমাণ্ডে আনা এক আসামীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল জানান, হত্যা মামলার আসামী এরশাদ মিয়া (২২) হাজতের জানালার গ্রীলের সাথে গলায় লুঙ্গি বেঁধে আত্মহত্যা করে। এসময় হাজতে অন্য কোনও আসামী ছিল না।
মৃত এরশাদ মিয়া নবীনগর থানার বাইশ মৌজা বাজারের ব্যবসায়ী সুমন হত্যা মামলার আসামী।
