২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস কর্মী নিহত

রাঙ্গামাটি-খাগড়াছড়ি জেলার সীমান্ত জনপদ বাঘাইছড়ি উপজেলায় বৃহস্পতিবার সকল ৭টায় সন্ত্রাসীদের গুলীতে জনসংহতি সমিতি (জেএসএস) কর্মী সোনাধন চাকমা (৩৫) নিহত হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

দায়িত্বশীল সূত্র জানায়, চাঁদা আদায় কালে ওঁৎ পেতে থাকা চুক্তি বিরোধী সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলী করে সোনাধনকে হত্যা করে।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জেএসএস ও ইউপিডিএফ সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।