চট্টগ্রামে ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
চট্টগ্রামে বুধবার রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের সময় ক্রসফায়ারে হাসান নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে।
পুলিশ জানায়, ডবলমুরিং থানা পুলিশ আগ্রাবাদ এলাকা থেকে বুধবার দুপুরে হাসানকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদের পর রাতে হাসানকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ খুলশী থানার উদয়ন আবাসিক এলাকায় গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা হাসানের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ক্রসফায়ারে হাসানের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলি ও একটি বন্দুক উদ্ধার করেছে।
হাসান আগ্রাবাদ ইসলামী ব্যাংকের ৩০ লাখ টাকা ছিনতাইসহ বেশ কয়েকটি আলোচিত ছিনতাই ঘটনার সাথে জড়িত।
