২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী সোনাপুর গ্রামের যুবক ফারুখকে (১৮) পিটিয়ে হত্যা করেছে বিএসএফ।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর ৫ টার দিকে এ যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

বিডিআর চুয়াডাঙ্গা ব্যাটেলিয়নের উপঅধিনায়ক মেজর আখতার জানান, ফারুখ ১০৬ ও ১০৭ মেইন পিলারের মাঝামাঝি ঘাস কাটতে গিয়ে নিজের অজান্তেই ভারত সীমান্তে ঢুকে গেলে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে বেদম পিটুনি দেয়।

আহত অবস্থায় বাড়ি ফেরার পথে ফারুখ মারা যায় । তার পিতার নাম রাজু আহমেদ।