২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জি-৭৭’র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মোরশেদ খান ঢাকা ত্যাগ করেছেন

বাংলাদেশ জি-৭৭ এর মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দ্বিতীয় দক্ষিণাঞ্চলীয় সম্মেলনে গ্রুপের সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ইস্যুর ওপর জোর দেবে। চলতি মাসের ১৫ ও ১৬ তারিখ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠেয় এ সব কর্মসূচিতে যোগ দিতে রোববার সকালে ঢাকা ত্যাগের আগে পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান এ অভিমত প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে আমাদের বিশাল বাজারের সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে আমরা বাণিজ্য ইস্যু এবং পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করব।

তিনি বলেন, পারস্পারিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব সন্ত্রাস মোকাবেলার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক বিষয়সমূহও আলোচনায় গুরুত্ব পাবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে সহস্্রাব্দের উন্নয়ন লক্ষ্য এবং এ ক্ষেত্রে এখন পর্যন্ত অর্জিত অগ্রগতির ওপর আলোকপাত করা হবে।

সম্মেলনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি মঙ্গলবার কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন।