বান্দরবানে ৩ সহযোগীসহ এনইউপিএ নেতা গ্রেফতার
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে রোববার বিকেলে মায়ানমারের গেরিলা গ্রুপ ন্যাশনাল ইউনাইটেড পার্টি অব আরাকান (এনইউপিএ)-র সভাপতি তাই জো খয় (৫০) এবং তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, ২১ মে থেকে শুরু হওয়া সেনাবাহিনী ও বিডিআরের যৌথ অভিযান চলাকালে রোববার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারকেল বুনিয়া এলাকা থেকে গেরিলাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর নাইক্ষ্যংছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আউয়াল ওই অভিযানে নেতৃত্ব দেন।
জো খয়ের অপর তিন সহযোগী মইন, মাইসা এবং দাসোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
