সোমবার এল.এ.চৌধুরীর ২৯তম মৃত্যুবার্ষিকী
বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী ও রাজনৈতিক নেতা এল.এ.চৌধুরীর ২৯ তম মৃতুবার্ষিকী সোমবার।
এই দিন চট্টগ্রামে মরহুমের কদমমোবারকস্থ মাজার প্রাঙ্গণে কুরআনখানি ও ঢাকায় বাদ’জুমা ভি.আই.পি রোডস্থ নয়া পল্টন জামে মসজিদে মিলাদ মাহফিলের অয়োজন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মরহুম চৌধুরী বিভিন্ন জনহিতকর ও প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তিনি শেরে বাংলার কৃষক শ্রমিক পার্টির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও ঐতিহাসিক যুক্ত-ফ্রন্টের চট্টগ্রাম জেলা শাখার সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রামের সাপ্তাহিক ‘আলহেলাল’ এর প্রকাশক এবং ‘ষড়যন্ত্রের রাজনীতি ও জনগণ’ গ্রন্থের রচয়িতা। এছাড়া তিনি রাউজান থানার গহিরা এ.জে.ওযাই.এম.এস. হাইস্কুল, চট্টগ্রাম চারুকলা কলেজসহ বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সমাজ কল্যাণমুলক বহু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
